Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল যে ১৬ ক্লাব

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬

৪৮ দল নিয়ে শুরু হয়েছিল চ্যাম্পিয়নস লিগের এবারের আসর। গ্রুপ পর্ব থেকে শীর্ষ ৮ দল সরাসরি পৌঁছে গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে। প্লে-অফের বাঁধা পেরিয়ে শেষ ১৬ তে গেল আরও ৮ ক্লাব।

গত আসরের মতো এবারও নতুন ফরম্যাটে হয়েছে চ্যাম্পিয়নস লিগ। গ্রুপ পর্ব থেকে শীর্ষ ৮ এ থেকে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

৯ থেকে ২৪ পর্যন্ত ১৬ ক্লাব অংশ নিয়েছিল প্লে-অফে। প্লে-অফ থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে আরও ৮ ক্লাব। পরশু রাতে শেষ ১৬ নিশ্চিত করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, নিউক্যাসেল ইউনাইটেড ও গ্লিমট।

বিজ্ঞাপন

কাল রাতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, গ্যালাতাসারে, পিএসজি ও আটালান্টা।

আগামী ২৭ ফেব্রুয়ারি হবে শেষ ১৬ এর ড্র।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর