Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে অশুল্ক বাধা অপসারণ চায় ইইউ


২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বেগবান করতে নন ট্যারিফ (অশুল্ক) বাধাগুলো অপসারণের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সহযোগিতা কামনা করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আবদুর রহিম খান অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আরও বেগবান করতে চায়। বাংলাদেশের সাথে ইউরোপীয় দেশসমূহের অংশীদারিত্ব বজায় থাকবে। এ সময় তিনি দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানান।

বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক যাতে ভবিষ্যতে আরও দৃঢ় হয় সে লক্ষ্যে বাংলাদেশ কাজ করবে।

তিনি বলেন, আমরা ব্যবসা ও বিনিয়োগকে সহজীকরণ করতে চাই। বিগত ৩ বছর অর্থনীতি স্থবির ছিল, বিনিয়োগ তেমন আসেনি। আমাদের দেশে প্রতিবছর ২০ লাখ লোক কর্মে প্রবেশ করে, এই দেশকে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করতে চাই। আগামী সময়ে সেটি আপনারা দেখতে পাবেন।

বিজ্ঞাপন

রাউটার রাখার সঠিক জায়গা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর