Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৪৯ শতাংশ: বিবিএস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার আরও কমে ৩ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। এটি করোনা-পরবর্তী পুনরুদ্ধার সময়ের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে টানা তিন বছর জিডিপি প্রবৃদ্ধির হার কমলো।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এ চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে।

চূড়ান্ত প্রাক্কলন অনুসারে, গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার সাময়িক হিসাবের চেয়ে ৪৮ বেসিস পয়েন্ট কম।

পরিসংখ্যানে দেখা যায়, গত ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.১০ শতাংশ। এরপর ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫.৭৮ শতাংশ ও ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে ৪.২২ শতাংশে দাঁড়ায়।

বিজ্ঞাপন

এর আগে ২০১৯-২০ অর্থবছরে করোনা মহামারির চরম সময়ে প্রবৃদ্ধির হার ৩.৪৫ শতাংশে নেমে এসেছিল।

২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, দেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৪৫৬ বিলিয়ন ডলারে। টানা দুই বছর কমার পর মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে উন্নীত হয়েছে।

খাতভিত্তিক তথ্য বলছে, গত অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধি ধীর হয়েছে। তবে একই সময়ে শিল্প খাতে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বিজ্ঞাপন

একটুতেই ইমোশনাল হয়ে যাচ্ছেন?
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২

আরো

সম্পর্কিত খবর