Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪

এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আল্টিমেটাম দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, নরসিংদীর মাধবদী এলাকায় প্রায় ১৫ দিন আগে কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এ ঘটনা ঘটায়। মেয়েটির বাবা বিচার চাইতে গেলে স্থানীয় জনপ্রতিনিধির কাছে গেলেও ন্যায়বিচার পাননি বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধেও ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন, আপসের চেষ্টা করে মামলা না নিতে চাপ দেওয়া হয় এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার কথাও বলা হয়।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর চাপের মুখে কিশোরীকে আত্মীয়ের বাড়ি পাঠাতে গেলে তাকে আবারও তুলে নেওয়া হয়। পরদিন সরিষা ক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, পুলিশ আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেফতার করেছে। তবে তার দাবি, মূল অভিযুক্ত নূরাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ঘটনার পেছনে যাদের প্রভাব বা প্রশ্রয় রয়েছে তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে যমুনা ইলেক্ট্রনিক্স
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫

দূষণের শীর্ষে ঢাকা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯

নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২

আরো

সম্পর্কিত খবর