Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৮

মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি ৫ আগস্টে পুলিশ হত্যাকাণ্ড বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে, প্রয়োজন হলে আরও তদন্ত হবে। অন্যদিকে এ বিষয়ে এনসিপির প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে কোন মন্তব্য করেননি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি ঋণী। কারণ তারা বরাবরই আমাকে সমর্থন দিয়ে গেছেন যার কারণে আমি আজকে কাজ করার সুযোগ পেয়েছি।

এনসিপি নিয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর