Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে নিজের পিস্তলের গুলিতে পুলিশ গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৯

নাটোর: নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভিতর নিজ বাসায় ফিরেন তিনি। তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশ রুমে যান তিনি। এ সময় তার বাচ্চা ছেলে পিস্তল নিয়ে খেলার সময় মিস ফায়ার হয়ে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন।

এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন, এটি দুর্ঘটনাবশত হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর