Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। সাম্প্রতিক সময়েও বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম সারিতেই অবস্থান করছে রাজধানীটি। আজ শনিবার ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২২২। এ ধরনের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর; শহরটির স্কোর ৩১৬, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য। এমন পরিস্থিতিতে মাস্ক ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।

বিজ্ঞাপন

তবে ভারতের আরেক শহর কোলকাতার বাতাস তুলনামূলক কম দূষিত। ১৮২ স্কোর নিয়ে শহরটির অবস্থান পঞ্চম; একে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই স্কোর থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সারাবাংলা/এফএন
বিজ্ঞাপন

ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর