Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৭:২৮

পঞ্চগড়: বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তী পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন।

সারজিস আলম বলেন, ‘এয়োদশ জাতীয় সংসদ এর প্রথম অধিবেশন আমরা দেখলাম এবং আমরা প্রথমেই ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে চাই। এজন্য নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন থাকার পরেও বিরোধী দল হিসেবে আমাদের ১১ দলীয় জোট সংসদে অংশগ্রহণ করেছে। আমরা এই জায়গায় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সর্বোচ্চ সহযোগিতাও করতে চাই। কিন্তু আজকে যখন সরকার দল হিসেবে বিএনপি তাদের শুরুটা করেছে জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে, এটা আগামীতে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি কিন্তু ভালো বার্তা দিল না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা আজকে দেখলাম যে ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন এমপি। তো সেই জায়গা থেকে আজকে প্রথম দিন থেকে ইভেন আপনারা দেখবেন যে আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি।

সারজিস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে আমাদের যে সীমাবদ্ধতাটা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে, এতদিন পরে একটা নির্বাচনেও যখন সেই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা এই নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে, আবার তারা ওই পূর্বের যে স্বৈরাচারের যে লেজ, সেই লেজ টেনে ধরে তারা এই সরকারের কার্যক্রম শুরু করল।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বিএনপির উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা বাংলাদেশের জনগণ, শুধুমাত্র বিরোধী দল না, পুরো বাংলাদেশের জনগণ এমনকি বিএনপিরও অসংখ্য তাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। গণভোটে হ্যাঁ মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন মানে হচ্ছে সংস্কার হতে হবে এবং গণহত্যার বিচার হতে হবে। এই কাজগুলোকে উপেক্ষা করে বিএনপি এবং এই সরকার যদি মনে করে তারা এই বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে তারা টিকে থাকতে পারবে, এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে, সংসদ স্বাভাবিক ফাংশন করবে—এটা কখনোই সম্ভব নয়।

এর আগে, পঞ্চগড় জেলায় চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কিশোর কন্ঠ পাঠক ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃদ্ধি পরীক্ষায় বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেল সহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোর কন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবির ও জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রামুতে আগুনে পুড়ে বসতঘর ছাই
১২ মার্চ ২০২৬ ১৭:১২

আরো

সম্পর্কিত খবর