Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের মন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ১৭:৪০

ইরানের উপ-গোয়েন্দা মন্ত্রী আকবর গাফফারি।

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের উপ-গোয়েন্দা মন্ত্রী আকবর গাফফারি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির সংবাদ সংস্থা আইএলএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় আকবর গাফফারি নিহত হয়েছেন।

আকবর গাফফারি এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজনৈতিক-নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি দেশের গোয়েন্দা ব্যবস্থায় কাজ করেছেন।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সেনাবাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর