Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সরকারি বাসভবন পরিদর্শনে দলের নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৩:০১ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৪:৫৩

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বরাদ্দকৃত ২৯, মিন্টু রোডের বাসভবন পরিদর্শন করেছেন।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বাসভবনটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতারা বাসভবনের সংস্কার কার্যক্রম ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তারা সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর বিভিন্ন পর্যায়ের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত এই বাসভবনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই দলটির নেতৃবৃন্দ এ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর