Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬ ১৮:৩২ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:৩৪

দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ দুটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. নুরুল ইসলাম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

শিক্ষক নেতৃত্বের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রয়েছে ড. ওবায়দুল ইসলামের। তিনি বর্তমানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই দুই উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক কার্যক্রমে গতি আসবে এবং গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

সারাবাংলা/এমআর/এসএইচএস