Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই কোম্পানির ১ হাজার ৪৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২০:০৩ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২১:০৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: দুই কোম্পানির মোট ১ হাজার ৪৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হচ্ছে- সিটি সুগার ইন্ডাস্ট্রিজ ও সাজিদা ফাউন্ডেশন।

সোমবার (৩৯ মার্চ) ১০০৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সিটি সুগার : কোম্পানিটির ১ হাজার ৩০০ কোটি টাকা অভিহিত মূল্যের ০৩ বছর মেয়াদী ১০০ সিকিউরড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার ডিসকাউন্ট রেট প্রায় ১৩.৫০ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং বীমা কোম্পানিসমূহদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিকট বিদ্যমান দায় পরিশোধে ব্যবহৃত হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ব্র‍্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এরেঞ্জার হিসাবে কাজ করবে ব্র‍্যাক ব্যাংক পিএলসি। অলটারনেটিভ ট্রেডিং বোর্ড এ এছাড়াও উক্ত বন্ডটি এ তালিকাভুক্ত হবে।

সাজিদা ফাউন্ডেশন: বাংলাদেশের প্রথম অরেঞ্জ বন্ড হিসেবে সাজিদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের ১ হতে ৩ বছর মেয়াদী বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে যার
ডিসকাউন্ট রেট হবে ৭ শতাংশ থেকে ১১.৫০ শতাংশের মধ্যে। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে এবং এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩/- (তিন লাখ তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ) টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে সাজিদা ফাউন্ডেশন সম্পূর্ণরূপে তাদের মাইক্রোফাইন্যান্স পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণে ব্যবহার করবে।

অরেঞ্জ বন্ডটির মাধ্যমে উত্তোলিত অর্থ বিশেষভাবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি সেবা বৃদ্ধি এবং সর্বোপরি নারী ক্ষমতায়নের জন্য ব্যবহৃত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর