ঢাকা: জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (১ এপ্রিল) শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এম লিটন মাহমুদ দাবি করেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেননি পলক।
এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অগ্রগতি জানতে তার পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত হন।
অন্যদিকে, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদের, পরশ-নিখিল ও সাদ্দাম-ইনানসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ৭ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-২।
এছাড়া সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আগামী ৯ এপ্রিলের মধ্যে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।