Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররম এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৯:৫৮ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২০:৪৮

ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে- ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)।

আরিফা আখতার প্রীতি বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৭টা ২০ মিনিটে বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা এই আকস্মিক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে অবৈধ সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩ টি, চাইনিজ কুড়াল ৩টি, চাইনিজ হাতুড়ি ৩টি, শর্ট গান ৫টি ও পাঞ্জা ৫টি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আজ সকালে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।