Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার মধ্যে হামের টিকা নিশ্চিত করতে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেট
১ এপ্রিল ২০২৬ ২০:০৩

ঢাকা: দেশের শিশুদের জন্য হামের টিকা ২৪ ঘণ্টার মধ্যে সরবরাহ নিশ্চিত করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে হামের টিকার সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়েছে। অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতি শতাধিক’ শীর্ষক প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।