Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১ হাজার ৪৬৬ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৬:২৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১ এপ্রিল ) ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ১১০ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১০০টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ১৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজিসহ মোট ১৯০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি পিকআপ, ৮৯টি ব্যাটারি চালিত রিক্সা ও ৫টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ৮টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৯৯টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে।

এছাড়া অভিযানকালে মোট ৩৪৩টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞাপন

সূচকে বড় পতন, লেনদেনও কমেছে
২ এপ্রিল ২০২৬ ১৬:১০

আরো

সম্পর্কিত খবর