Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২২:৩১ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ২২:৩২

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন দি‌ল্লি‌তে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদউল্লাহ।

বৃহস্পতিবার (২ এ‌প্রিল) দিল্লিতে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর ফেসবুক পেইজে এ তথ‌্য জানা‌নো হয়।

ভারতীয় সেনাবাহিনী জানায়, সাক্ষাতের সময় তারা যৌথ প্রশিক্ষণের উদ্যোগসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া, তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় আরও গভীর সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।