Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১১:৩১

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় সুমন কাজী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এবং ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

মৃত সুমনের মামা শাহাদত হোসেন জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলাই গ্রামের। তার বাবার নাম কাজী হাবিবুর রহমান। তিনি বর্তমানে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় থাকতেন। সেখানে তার। হার্ডওয়্যার ব্যবসা রয়েছে।

তিনি আরও জানান, গতকাল সুমন তার ভাগিনা মুরাদকে (১০) নিয়ে বরিশাল থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় বাড্ডা আমতেছিলেন। বনশ্রী এলাকায় আসলে একটি ট্রাক মোটরসাইকেলটিক ধাক্কা দেয়। এতে সুমন রাস্তায় পরে গেলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। তবে মুরাদ অক্ষত আছে।

বিজ্ঞাপন

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন সাহা জানান, রাতে বনশ্রী এলকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের কোন আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর