Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১১:৫৮

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকা দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর