Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ১৪৫৫ লিটার তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১২:৫০

সিরাজগঞ্জ: অবৈধভাবে তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১ হাজার ৪৫৫ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল মজুতের অভিযান পরিচালনা করে মবুপুর বাজারের হাসমত আলী দোকান থেকে ডিজেল ৭২০ লিটার ও পেট্রোল ৩৪৫ লিটার এবং আব্দুস সালামের দোকান থেকে ডিজেল ৩০০ লিটর পেট্রোল ৮৫ লিটার ও অকটেন ৫ লিটার জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রোল মোটর সাইকেল চালকদের মাঝে এবং ডিজেল স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ৬২০ লিটার বিক্রি করে দেওয়া হয়। আর ৪০০ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।

বিজ্ঞাপন

বেলকুচি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল ও পেট্রোল মজুদ করা হয়েছিল। অভিযান চালিয়ে দুই দোকান থেকে ১ হাজার ৪৫৫ লিটার তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে তেল মজুত রাখার অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর