Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১২:৫৫

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হাম উপসর্গ নিয়ে আফরান (৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল-আমিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় আট দিন আগে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে নিউমোনিয়ার উপসর্গও দেখা দেয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, তিন দিন আগে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে আর্থিক সংকটের কারণে পরিবারটি তা করতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং শিশুদের ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই সময়মতো টিকা গ্রহণ ও চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর