Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৩:৪৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ও পরে অভিভাবকদের মতবিনিময় করেন।

জিএসটি ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ (মানবিক) ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭২১ জন।

বিজ্ঞাপন

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর