Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খাল খনন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১০:০৯

কুষ্টিয়া: কুষ্টিয়া গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খাল খননের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৩ এপ্রিল) কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিমপুর এলাকায় ২০ কিলোমিটার খালের ১ কোটি ৮ লাখ টাকা ব্যায়ে ৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে ছিল আমরা সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় ২০ হাজার এর অধিক নদী, খাল, জলাশয় খনন-পুনঃখনন ও পুনরুদ্ধার করে বাংলাদেশের পানি স্তর কমে যাচ্ছে এবং মরুভূমির দিকে এগিয়ে যাওয়া থেকে রক্ষা করা। এছাড়াও বাংলাদেশের জীববৈচিত্র্য ফিরিয়ে নিয়ে আসার পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপন করা নির্বাচনি ইশতেহারে ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,পানি সম্পদ মন্ত্রণালয় মনে করে যে খালই খুলেনা কেন, সেখানে পানির প্রবহমান থাকতে হবে। পানির প্রবহমান যদি না থাকে তাহলে ওই খাল খনন করে কোনো লাভ হবে না। এজন্য সেই জিনিসটা দেখে আমরা আমাদের প্রত্যেকটা পরিকল্পনার বাস্তবায়ন করছি। এখানে যে খাল, এটি জিকে প্রজেক্ট, যেটা নিয়ে আমাদের টেন্ডার হয়ে গেছে। এজন্য আমি নিজে স্বশরীরে দেখতে এসেছি। এরআগে এখান থেকে দুইজন কৃষক আমাকে ফোন করেছিলেন। কৃষকদের প্রাণের দাবি সেজন্য স্বশরীরে দেখে যাওয়ার জন্য আমি ছুটে এসেছি।

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদী হাসান, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন, সদস্য সচিব জাকির হোসেন সহকারসহ স্থানীয় বিএনপর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।