Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোববার থেকে ব্যাংক খোলা ১০টা-৫টা, লেনদেন ৩টা পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৬

ঢাকা: দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোর জন্য নতুন অফিস ও লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

শ‌নিবার (৪ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট এন্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। লেনদেনের সময় থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এছাড়া, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো পূর্বের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। এ বিষয়ে ২০১৯ সালের পূর্ববর্তী নির্দেশনা অপরিবর্তিত রাখা হয়েছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো