Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াসিমসহ ৬ হত্যা: ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল ২০২৬ ১১:৪৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৫

ঢাকা: চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল১০টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের দফতরে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন এবং তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন নেতাকর্মী।

বিজ্ঞাপন

এর আগে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল তারিখ নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়। পরবর্তীতে তা যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করা হয়।

মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর