Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান পেক্ষাপটে এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাওয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৫:০২

– ছবি : সংগৃহীত

ঢাকা: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বলেছেন, বর্তমান পেক্ষাপটে এলডিসি গ্রাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। অর্থনীতির যে দুরবস্থা বর্তমান সরকার পূর্বের সরকার থেকে পেয়েছে, তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তা ভাবনা করা হবে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসালটেশন অন বাংলাদেশ গ্রাজুয়েশন রেডিনেস এসেসমেন্ট’ শীর্ষ বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে, দেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করব কখন এলডিসি গ্রাজুয়েশনের দিকে যেতে পারবো। জনগণের কাছে নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা যে ওয়াদা করেছি সেটা সময়মতো বাস্তবায়নের চেষ্টা করছি। ফ্যামিলি কার্ড বিতরণ সহ আমরা কিছু কাজ বাস্তবায়ন করেছি। এ সকল কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হলে আমরা এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাওয়ার কোন সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অস্থিরতা কাটানোর জন্য সরকার ফায়ার ফাইটিং করে যাচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সরকার প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রভাব শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বে এর প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার। যে কারণে বাংলাদেশের তহবিলে অনেক বিরুপ প্রভাব পড়েছে। দেশের তহবিলে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অস্থিরতা ছাড়াও অনেক ঋণ রয়েছে। ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করা বড় ধরনের সমস্যা হচ্ছে। আগামীতে কস্ট অফ ফাইনান্সিং মাথায় রেখে আমাদের ফাইন্যান্সিংয়ের চিন্তা করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর