Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের বিলুপ্তি ও সংস্কার সম্পূর্ণ সরকারের বিষয়: র‌্যাব মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৬:০৬ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৮:০৭

– ছবি : সারাবাংলা

ঢাকা: র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, র‌্যাবের বিলুপ্তি ও সংস্কার সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ সরকারের বিষয়। আমাদের দায়িত্ব হলো কর্তব্য পালন করা। কাজের মাধ্যমে র‌্যাবকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করা।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সাম্প্রতিক সময়ে র‌্যাব ফোর্সেস কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, বিগত দেড় বছরে র‌্যাবকে নিয়ে বা অপরাধের সঙ্গে র‌্যাবের কেউ জড়িত নাই। এটাই প্রমাণ করে যে, র‌্যাবকে সঠিক পথে পরিচালিত করা গেলে র‌্যাব সঠিকভাবেই কাজ করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নাম পরিবর্তন সংস্কার যা দরকার সেটা সরকারের কাজ। সরকার প্রয়োজন মনে করলে সেটা করবে। এখানে আমাদের সিদ্ধান্তের কিছু নাই। র‌্যাব ভবিষ্যতে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করি।

জলদস্যু ও জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা দেশে জলদস্যুর বিস্তার বাড়ার কথা আমরা শুনেছি। এসব বিষয়ে কাজ করা হচ্ছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আছে কি না তা আমি সরাসরি উত্তর দেবো না। তবে যে বাদই থাক তা নিয়ে আমরা কাজ করব।

র‌্যাবের পক্ষ থেকে বিচার প্রক্রিয়ায় সহায়তা করা হচ্ছে কিনা প্রশ্নে তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া সংক্রান্ত আমাদের কাছে যা তথ্য আছে আমাদের কাছে চাইলে আমরা সহায়তা করবো। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর