ঢাকা: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনীর কার্যালয়ে রোববার (৫ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন-এর নেতৃত্বে তিন সদস্যের বিশেষ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন বলেও জানিয়েছে আইএসপিআর।