Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দেশের পারস্পরিক স্বার্থে কাজ করবে ভারত: প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৩:০০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৩:২৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শীভাবে ভারত কাজ করবে বলে অভিপ্রায় ব্যক্ত করেছেন দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের অভিপ্রায় তুলে ধরেন।

ঢাকার ভারতীয় হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন

এই আলোচনায় জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারী ক্ষমতায়ন, পল্লী উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা করার সহজীকরণ, প্রযুক্তি অংশীদারিত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রণয় ভার্মা অর্থনৈতিক ও সংযোগ সম্পর্ক জোরদার করার মাধ্যমে এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে ভারত-বাংলাদেশ সহযোগিতা তাদের ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করার ওপর জোর দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর