বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে শুকুর আলী মৃধা (৪৫) নামে এক যুবকের স্থানীয় জনতা দুই চোখ উপড়ে ফেলেছে স্থানীয় জনতা।
সোমবার (৬ এপ্রিল) সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলার সাহিদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শুকুর আলী মৃধা মোল্লাহাট উপজেরার কাঁচনা গ্রামের মোসলেম আলী মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি ঘের থেকে মাছ চুরির সময় শুকুর আলীকে হাতেনাতে তাকে আটক করে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। সকালে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ওপর ভয়াবহ নির্যাতন চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।