Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাগত সহযোগিতা এগিয়ে নিতে ঢাবি পরিদর্শন করলেন প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৯:৪২

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা -(সংগৃহীত ফাইল ছবি)

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শন করেছেন।

সোমবার (০৬ এপ্রিল) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম এবং অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ঢাবি ও ভারতের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষাগত সহযোগিতা ও অ্যাকাডেমিক আদান-প্রদানকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন প্রণয় ভার্মা।

মঙ্গলবার (০৭ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রণয় ভার্মা এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য ও অভিনয় অধ্যয়ন বিভাগ, সংগীত বিভাগ এবং নৃত্য বিভাগ পরিদর্শন করেন, যেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কয়েকটি পরিবেশনাও প্রত্যক্ষ করেন।

বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশনার এ সময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস (আইএমএল)-ও পরিদর্শন করেন, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষার পাঠ্যক্রমের উন্নয়নে সহায়তার জন্য আইএমএল-এর হিন্দি বিভাগকে সাহিত্য ও শিক্ষণবিজ্ঞান বিষয়ক ১ হাজার ৫শ’র বেশি বই উপহার দেন।