Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বি‌সিআই’র কর্পোরেট সদস্যপদ পেল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৮:২১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৯:০৯

ঢাকা: দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ডে কার্যক্রম আরও শক্তিশালী করতে যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত সংস্থা বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউট (বি‌সিআই)-এর কর্পোরেট সদস্যপদ অর্জন করেছে। এই অর্জনকে ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৮ এ‌প্রিল)বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্যক্রমের ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও ঝুঁকি-সহনশীলতা জোরদার করতে বাংলাদেশ ব্যাংক তাদের বিদ্যমান বিজনেস কন্টিনিউটি প্ল্যান (BCP) ২০১৫-এর উন্নত সংস্করণ ‘BCP Version 2.0’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। নতুন এই সংস্করণকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বি‌সিআই এর সদস্যপদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

এ সদস্যপদের ফলে বাংলাদেশ ব্যাংক এখন আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস, আধুনিক গাইডলাইন ও উন্নত টুলস ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তর্জাতিক প্রশিক্ষণ, সার্টিফিকেশন, সেমিনার ও গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই অর্জন শুধু ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমকে আরও সুসংহত করবে না, বরং দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থার ওপর আস্থা বাড়াবে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি আধুনিক ও রেজিলিয়েন্ট কেন্দ্রীয় ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত: ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউট বিশ্বব্যাপী Business Continuity Management, Operational Resilience ও Crisis Management বিষয়ে মান নির্ধারণ, গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করে থাকে। সংস্থাটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহের হাজারো পেশাজীবী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর