Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাস্তিপ্রাপ্তদের পাশাপাশি ‘শান্তিপ্রাপ্ত’ কর্মচারীদের তথ্যও সিএমএমএ‌স-এ সংরক্ষণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৯:১১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ২০:৩২

ঢাকা: দেশের সব ফাইন্যান্স কোম্পানিকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসা কর্মকর্তাদের পাশাপাশি ‘শান্তিপ্রাপ্ত’ (অব্যাহতি/মুক্তি পাওয়া) কর্মচারীদের তথ্যও কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৮ এপ্রিল) বাংলা‌দেশ ব্যাং‌কের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা সার্কুলারে এসব তথ্য CMMS (Corporate Memory Management System)-এ সংরক্ষণ ও প্রয়োজনে ব্যবহারের কথা বলা হয়েছে।

এর আগে ১০ অক্টোবর ২০১৯ তারিখে জারি করা ডিএফআইএম সার্কুলার নং-০৩-এ শুধুমাত্র শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য সংরক্ষণের নির্দেশনা ছিল। নতুন নির্দেশনায় সেই পরিধি বাড়িয়ে শাস্তি থেকে অব্যাহতি পাওয়া কর্মচারীদের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়, এ পদক্ষেপের মাধ্যমে ফাইন্যান্স কোম্পানিগুলোর মানবসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে। একই সঙ্গে ভবিষ্যতে নিয়োগ, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার হিসেবে CMMS কার্যকর ভূমিকা রাখবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর