Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাল টাকা ছাপানোর সামগ্রীসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২০:২৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: জামালপুরে জাল টাকা ও জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ জালিয়াত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে র‌্যাবের উপ-পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া উইং) মেজর মো. লুৎফুল হাদি এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, শেরপুর জেলার সদর থানার ৫নং ওয়ার্ড চাপাতলী উপজেলা মডেল মসজিদের বিপরীত পার্শ্বে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের সক্রিয় সদস্য মো. মুর্শিদুল হককে (৩৩) গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি তার কাছে জাল টাকাসহ তৈরির সামগ্রী থাকার কথা স্বীকার করেছে এবং এবং সে ব্যবসার উদ্দেশ্যে ১ লাখ জাল টাকার বিপরীতে আসল ৩০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে।

বিজ্ঞাপন

মেজর মো. লুৎফুল হাদি বলেন, তার দেওয়া তথ্য মতে ৬৮০০ টাকাসহ রুমের মধ্যে বিশেষভাবে রাখা জাল টাকা তৈরির সামগ্রী ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি পাওয়ার ক্যাবল ও ১টি মোবাইল ফোন উদ্ধার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, এ ধরনের প্রতারক চক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর সদর থানায় উদ্ধারকৃত আলামতসহ তাকে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

কর্মী নিয়োগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫

প্ল্যান বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর