Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাসের ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৩:৩১

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রমে নতুন বিন্যাস আনার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীদের শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সরাসরি ক্লাসে অংশ নিতে হবে। তবে এর পরিবর্তে সপ্তাহের রোববার অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সপ্তাহে তিন দিন- শনি, সোম ও বুধবার সরাসরি বা অফলাইন ক্লাসের ওপর গুরুত্ব দেওয়া হবে। সপ্তাহের বাকি দিনগুলোতে শিক্ষা কার্যক্রম চলবে অনলাইন প্ল্যাটফর্মে। মূলত শ্রেণিকক্ষের পাঠদান এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার মধ্যে সমন্বয় আনতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানের পর তিনি গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

বিজ্ঞাপন

এই নতুন সূচি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে তা সমন্বয় করবে, সে বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হতে পারে। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি সরাসরি পাঠদানের মান বজায় রাখা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতাও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর