Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন উইং সংযোজন-পুনর্বিন্যাসের সিদ্ধান্ত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৪:০০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম সম্প্রসারণ ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, জলবায়ু ও পরিবেশ, আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসব ক্ষেত্রে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্প্রসারণ, নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এসব উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও মর্যাদাপূর্ণ করবে।

একই সঙ্গে বৈশ্বিক অঙ্গনে দেশের স্বার্থ সংরক্ষণে সহায়ক হওয়ার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর