Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৬:২৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৬:৫২

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ অস্থায়ী দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। এতে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সম্পত্তি বিভাগের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, অভিযানের খবর পেয়ে আগেই বেশিরভাগ অস্থায়ী দোকানগুলো সরিয়ে নেন দোকানিরা। বাকি যেসব দোকানগুলো এখনও রয়ে গেছে সেসব দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

হকাররা অভিযোগ করে জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ করে এ অভিযান চালানো হয়েছে। তারা বলছেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম মানবিক নয়।

গত ১০ মার্চ ডিএমপি পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর