Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৮:২৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ২০:০০

মো. ফজলুল হক – ছবি : সংগৃহীত

ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এ নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত সদস্য (প্রশাসন)  মো. ফজলুল হক-কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা-১ শাখা থেকে জারি করা আদেশে এ তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(৩) অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় আর্থিক ক্ষমতাও তার ওপর অর্পণ করা হয়েছে।
জানা গেছে, এই দায়িত্ব তিনি তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন এবং নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

বিজ্ঞাপন