Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের অধিবেশন শুরু হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১০:৪৯

ঢাকা: জাতীয় সংসদের অধিবেশন শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি দলের সদস্যরা।

অপরদিকে বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরাও উপস্থিত আছেন।

এর আগে বৃহস্পতিবার (৯এপ্রিল) জাতীয় সংসদে মোট ৩১টি বিল পাস হয়। যার মধ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উল্লেখযোগ্য। এসব বিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশসমূহ অনুমোদন, বাতিল ও সংশোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

পাস হওয়া বিলগুলোর মধ্যে ২৭টি বিলে অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে, আর বাকি ৪টি বিল পূর্বের অধ্যাদেশ বাতিল বা সংশোধন করে পাস করা হয়েছে।

অধ্যাদেশ বাতিলের জন্য পাস হওয়া চারটি বিলের মধ্যে রয়েছে ‘জাতীয় মানবাধিকার কমিশন (বাতিল ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’, যার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে পাশ হওয়া কয়েকটি বিলকে গণবিরোধী উল্লেখ করে সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধীদলীয় সদস্যরা। মাগরিবের নামাজের পর তারা পুনরায় অধিবেশনে যোগ দেন।

চিফ হুইপ জানান, বর্তমান অধিবেশনে এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। তবে শুক্রবারের মধ্যে ১৩৩টি অধ্যাদেশেরই সুরাহা করা হবে। কাজের পরিধি বিবেচনায় আমরা শুক্রবারও অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জরুরি গুরুত্বপূর্ণ বিলগুলো পাসের লক্ষ্যেই এই বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

সংসদের অধিবেশন শুরু হয়েছে
১০ এপ্রিল ২০২৬ ১০:৪৯

নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা
১০ এপ্রিল ২০২৬ ০৯:২৫

আরো

সম্পর্কিত খবর