Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২০:৩৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২১:৩৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁন-কে বাধ্যতকমূলক ছুটি প্রদান করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে তিন মাসের জন্য জোরপূর্বক ছুটি দেয়া হয়। যদিও গত ৩ আগসাট এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান মো. ওমর ফারুক খাঁন।

বৈঠকি উপস্থিত একাধিক সদস্য তার বাধ্যতামূলক ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে গত ২ আগস্ট তার নিয়োগে অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন অনিয়ম–জালিয়াতিতে সম্পৃক্ততার দায়ে গত মে মাসে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলা চাকরি হারান। এর পর থেকে ওমর ফারুক খাঁন এমডির চলতি দায়িত্ব পালন করেন।
জানা যায়, গত ১০ জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ওমর ফারুক খানকে নিয়মিত এমডি নিয়োগ দিয়ে অনাপত্তির জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠায়। গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এর পর বিভিন্ন প্রক্রিয়া শেষে রোববার এমডি হিসেবে অনাপত্তির চিঠি দিল কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বিগত আওয়ামী সরকারের সময়ে ডিএমডি অবস্থায় তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। এর পর তিনি এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। সর্বশেষ তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ২০২৫ সালের সেপ্টেম্বরে ওমর খারুক খানঁ-কে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় নতুন পর্ষদ।