ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে, মনোনয়নপত্র বিক্রির চতুর্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৯ জন মনোনয়ন প্রত্যাশী। এই চার দিনে মোট ২৬৮ জন মনোয়ন পত্র সংগ্রহ করেছেন।
সোমবার ১৩ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে বিষয়টি জানা গেছে।মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে তাঁরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
৪র্থ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করা নারীরা হলেন, আল আসমাউল হুসনা, ফাতেমা আক্তার, মোসা. আসমা, জহরত আদিব চৌধুরী, চৌধুরী শরীফা নাসরিন, আফরোজা বেগম, তুষান আফরোজা, রুহী আফজাল, জ্যোৎস্না খাতুন, শেখ ফরিদা জাহান স্বপ্না, মাসুমা আক্তার নিপা, ইয়াসমিন আরা হক, শরীফ তাছলিমা সালাম পলি, সৈয়দা সুলতানা সালমা, রাশেদা বেগম হীরা, হোসনে আরা (মায়া), মোসা: মাজেদা আহসান, মাকসুদা আক্তার, আরিফা জেসমিন, রীনা আক্তার, পারুল হক, মোসা: নীলু সামসুন্নাহার, হোসনা বেগম, সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী, মোছা. অরজিনা পারভীন, চামেলী, রহিমা বেগম, সালিমা তালুকদার, লুৎফা খানম চৌধুরী, হাজারী জাকিয়া হুমাইরা, মোছা. শিল্পী খাতুন, শাহিনুর বেগম (হাসি), ফেরদৌস আরা, মোছাম্মৎ জেসমিন আক্তার, হাদিয়া চৌধুরী মুন্নী এড:, জারা আফরোজ প্রশি, ইলোরা পারভীন, মোছা সাবিরা সুলতান, আনোয়ারা শিখা, রোমানা আহমেদ, দিলারা শিরিন, শারমিন আক্তার, মোসা. নীলুফা ইয়াসমীন (নীলু), নাসিমা আক্তার কল্পনা, আরিফা সুলতানা, নুর শাহানা, শওকত আরা আক্তার, মোসা. মাসউদা আফরোজ হক, বাহাদুর সাজেদা আক্তার, মোছা. মিনান নাহার, মোছাম্মৎ শামীমা আক্তার, ইসরাত জাহান, হামিদা খাতুন, ফারহানা আক্তার, অধ্যক্ষ কামরুন্নাহার লিপি, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, পাপিয়া আক্তার, সিলভীয়া সালাম, হালিমা আক্তার, মাছুমা আক্তার, খ. ফারহানা ইয়াসমীন, রাবেয়া খাতুন, খালেদা আলম, শাহীনুর আক্তার, মনিরা আক্তার, ফারজানা ইয়াসমিন লিপি, পারভীন আক্তার, মৌসুমী নাছরিন, নাজমুন নাহার বেবী।
এর আগে, গত বৃহস্পতিবার ৫২ জন, গত শনিবার ৭৩ জন ও গতকাল রবিবার ৭৪ জন নারী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অর্থাৎ চার দিনে ২৬৮ জন নারী মনোয়ন পত্র সংগ্রহ করেছেন।
ইসির তথ্য মতে, এরা সবাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
উল্লেখ্য, গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১শে এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষণ করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০শে এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।