Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৯:৩৪

– ছবি : সংগৃহীত

নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে রয়েছে ৪ হাজার লিটার ডিজেল ও ১৫শ’ লিটার পেট্রোল। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

অভিযান সূত্রে জানা গেছে, কাদরা ইউনিয়নের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে তার বাড়িতে নিয়ে তেল মজুদ করেছে। গোপন সংবাদের ভিত্তি এমন তথ্য পেয়ে তার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই বাড়িতে ড্রামের মধ্যে অবৈধ ভাবে মজুদ করা অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১৫শ’ লিটার পেট্রোল জব্দ করা হয়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার জব্দকৃত তেলগুলো মাইকিং করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করা হবে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর