Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণদের কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার 

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৩:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে স্টার্টআপভিত্তিক একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের উদীয়মান উদ্যোক্তারা প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা পাবেন এবং একটি পূর্ণাঙ্গ সহায়ক পরিবেশ তৈরি হবে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের আওতায় আনাই এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ এবং পরিচালন প্রক্রিয়া হবে সম্পূর্ণ পেশাদার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী জানান, হংকংভিত্তিক বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং JPMorgan Chase এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বড় আকারের তহবিল আনার পরিকল্পনা চলছে।

বর্তমানে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে বিদ্যমান তারল্য সংকট এবং মূলধন ঘাটতি কাটিয়ে উঠতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার লক্ষ্যের সঙ্গে এই প্রকল্পের সরাসরি সামঞ্জস্য রয়েছে। এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তর পূর্ণ সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

ভোগরা বাইপাসে ১১ দলের পথসভা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

কর্মী নিয়োগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫

প্ল্যান বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর