Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

স্টাফ করেসপন্ডেট
১৭ মে ২০২৬ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে থাকা আরও দুটি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে মোট ১২টি মামলায় তার জামিন বহাল থাকায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আইভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া হত্যাসহ পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন গত ১০ মে বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

গত বছরের নভেম্বরে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ ওই রুল যথাযথ ঘোষণা করে জামিন দেন। মামলাগুলোর মধ্যে তিনটি ছিল হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত ওই জামিন স্থগিত করলেও পরবর্তীতে আপিল বিভাগ তা বহাল রাখে।

বিজ্ঞাপন

পরবর্তীতে আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ জামিন দেন। মামলাগুলোর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর মডেল থানার একটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা রয়েছে।

এরপর আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হলে গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে জামিন দেন। সর্বশেষ রোববার ওই দুই মামলার জামিনও বহাল রাখলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো