Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৫:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুরে নিজে কোদাল হাতে মাটি কেটে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। এ সময় সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এই কাজে যোগ দেন।

– ছবি : সংগৃহীত

বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রধান নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন। এর ফলে প্রান্তিক অঞ্চলের খালগুলো প্রাণ ফিরে পাবে এবং কৃষি ক্ষেত্রে নতুন বিপ্লব আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করবেন। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে বরণ করতে ত্রিশালের নজরুল মঞ্চসহ পুরো এলাকাকে নতুন রূপে সাজানো হয়েছে। নান্দনিক সাজসজ্জা ও আলোকসজ্জায় সেজেছে পুরো অনুষ্ঠানস্থল। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি বাড়িয়েছেন। স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও শিক্ষার্থীরা উৎসবকে ঘিরে নানা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘ দুই দশক পর ত্রিশালে জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন নিয়ে পুরো এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর