Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে রেমিট্যান্সে জোয়ার, ২৩ দি‌নে ২৯৭ কো‌টি ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৯:৩৩

ঢাকা: চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২৩ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৭ কোটি ৩৬ লাখ ডলার। আর গত বছরের মে মাসের প্রথম ২৩ দিনে এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।

বিজ্ঞাপন

বিশ্লেষকেরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে সরকারের প্রণোদনা, ডলারের তুলনামূলক স্থিতিশীল বিনিময় হার এবং ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীদের অর্থ পাঠানো বাড়ায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর