Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন করেছে রাজনীতিতে নতুন আসা জাতীয় নাগরিক পার্টি। কমিটি গঠনের মূল লক্ষ্য হচ্ছে- মহানগরীর প্রতিটি এলাকায় দলীয় কার্যক্রম বিস্তৃত করা।

সোমবার (২৫ মে) রাতে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা এই কমিটিগুলো অনুমোদন দিয়েছেন। সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশিরের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির ইতিহাসে এটি এক মাইলফলক। কারণ কোনো মহানগর কমিটির অধীনে সব ওয়ার্ডে একসাথে সমন্বয় কমিটি গঠনের ঘটনা এটিই প্রথম।

বিজ্ঞাপন

এর মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে এখন থেকে এনসিপির সাংগঠনিক কাঠামো সরাসরি কাজ করবে। দলীয় নেতারা মনে করছেন, তৃণমূল পর্যায়ে দলের অবস্থান মজবুত করতে এই কমিটিগুলো বড় ভূমিকা রাখবে। নতুন এই সাংগঠনিক বিস্তৃতি শহরজুড়ে রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, তাদের লক্ষ্য কেবল রাজনীতি নয়, বরং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক নগরী গড়ে তোলা। ইনসাফভিত্তিক সমাজ গঠনেও তারা গুরুত্ব দিচ্ছেন। ৪৮টি ওয়ার্ডের এই সমন্বিত শক্তি নিয়ে তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন দলের দায়িত্বশীলরা। ঢাকাবাসীর আকাঙ্ক্ষা পূরণে এনসিপি এই কমিটির মাধ্যমে নতুন ধারার রাজনীতি চর্চা শুরু করতে যাচ্ছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো