Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপিজির দাম কমলো

‎ সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৭:০৭

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

‎ঢাকা: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা। নতুন এ মূল্য মঙ্গলবার  (২ জুন) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

‎মঙ্গলবার (২ জুন) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে সৌদি আরামকোর জুন মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী এলপিজির নতুন মূল্য ঘোষণা করে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুন মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় সিপি প্রতি মেট্রিক টন ৭৯৯ মার্কিন ডলার, জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম ২০০ মার্কিন ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২২ টাকা ৮১ পয়সা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

‎নতুন মূল্য অনুযায়ী, বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের দাম প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত এলপিজির দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৩১ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

‎তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারি এলপিজির ১২ দশমিক ৫০ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা থাকবে। নতুন মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

‎বিইআরসি জানিয়েছে, কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কোনো পর্যায়ে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর