Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপিংমল ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নতুন সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেট
১১ জুন ২০২৬ ১৭:২২ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:৪৯

শপিং মল। ফাইল ছবি

ঢাকা: শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দেশের শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে, আজ থেকেই সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবধরনের মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা।’

বিজ্ঞাপন

এর আগে ঈদুল আজহা উপলক্ষ্যে দোকান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর ফের সন্ধ্যা ৭টায় আগের সময়সূচিতে ফিরে যায় কার্যক্রম। এবার নতুন সিদ্ধান্তে সময় আরও বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর