Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৯:০৭ | আপডেট: ২২ জুন ২০২৬ ২০:১০

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ জুন পর্যন্ত মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড লিকুইডিটি’ (FARS) বিভাগের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি, রফতানি আয়ে ইতিবাচক ধারা এবং আমদানি ব্যয়ের তুলনামূলক নিয়ন্ত্রিত অবস্থার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা ফিরে এসেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভকে বর্তমানে ব্যবহারযোগ্য বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে গ্রস রিজার্ভের মধ্যে বিভিন্ন তহবিল ও দায় অন্তর্ভুক্ত থাকায় এর পরিমাণ তুলনামূলক বেশি দেখা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ ভিত্তিক রিজার্ভ ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর